না’গঞ্জ উপ-নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নারায়ণগঞ্জ- ৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুই প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, সোমবার প্রত্যাহারের শেষ দিন স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর ফলে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরাম, কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল ইসলাম।
রোববার দুপুরে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন আনোয়ার হোসেন।
