২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে হাত-পা বাঁধা সংজ্ঞাহীন দুজন উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে হাত-পা বাঁধা সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে, যারা ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়েছিলেন বলে পুলিশের ধারণা।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 03:33 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কুমিরা ইউনিয়নের মগপুকুর পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাদের পাওয়া যায় বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান।

এরা হলেন- সোহেল (৪৫) ও বোরহান (৪০)। দুজনের বাড়ি মাদারীপুরে।

পুলিশ কর্মকর্তা জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হাইওয়ে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে।

“ওই সময় তারা অজ্ঞান ছিলেন। প্লাস্টিকের সরু দড়ি দিয়ে তাদের হাত-পা বাঁধা ছিল। দু’জনের পকেটে মোবাইল বা টাকা কিছুই পাওয়া যায়নি। হয়তো তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।” 

তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে পুলিশ।

চিকিৎসকের বরাত দিয়ে সার্জেন্ট জিল্লুর বলেন, ওই দুজনকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। ধীরে ধীরে জ্ঞান ফিরছে।  চেতনা ফিরলে পুরো ঘটনা জানা যাবে।