২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বজ্রপাতে দম্পতির মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সকাল ৭টার দিকে এনায়েতপুর ইউনিয়নের আজুল গ্রামের এ দুর্ঘটনায় এক শিশুসহ আরো চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি এনায়েতউদ্দিন।

নিহতরা হলেন- ওই গ্রামেরই আব্দুল মতিন (২৫) ও তার স্ত্রী রেনু বেগম (১৮)।

আহতরা হলেন- নিহত দম্পতির তিন বছরের সন্তান মদিনা খাতুন এবং তাদের আত্মীয় তীরজান বেওয়া (৬০), আলফাজ উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন (৫০) ও পাশের পাতারপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রওশন আরা (৩৪)।

তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে সবাই একই বাসায় অবস্থান করছিলেন। এসময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে হতাহতের ঘটনাটি ঘটে।