ফরমালিনের ‘ভয়ে’ বাণিজ্যমন্ত্রী
ফরমালিন নিয়ন্ত্রণের দায়িত্ব যার মন্ত্রণালয়ের সেই মন্ত্রীই ফল কেনেন না রাসায়নিকের ভয়ে।
সোমবার সচিবালয়ে এক সভা শেষে এমনটিই বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
“ফরমালিনের ভয়ে আমি তো বাজার থেকে কোনো ফলই কিনি না। বাগান থেকে ঝুড়িতে করে যেগুলো আসে তাই খাই।”
বাংলাদেশে ফরমালিন বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের অনুমোদন নিয়ে আমদানি করা হয়ে থাকে।
রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এই সভায় সাথী ফ্রেস ফ্রুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম দাবি করেন, বাংলাদেশে ফরমালিন পরীক্ষা করার মেশিনেই সমস্যা রয়েছে।
“এই মেশিন দিয়ে পরীক্ষার পর ফলে ফরমালিন পাওয়া গেলেও সেই ফল ল্যাবরেটরিতে পরীক্ষার পর ফরমালিন পাওয়া যায়নি। এই মেশিনটি ফলে ফরমালিন আছে কি না তা পরীক্ষার জন্য তৈরি হয়নি।”
ফাইল ছবি
ফাইল ছবি
নিজের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “যেভাবে ফরমালিনের ধোঁয়া তৈরি করা হচ্ছে তাতে তো ফলের কথা বলতেই ভয় লাগে।”
হাজি সেলিমের কথা কেড়ে নিয়ে সিরাজুল বলেন, “চীন থেকে আম পাকানোর মেডিসিন আমদানি হচ্ছে। ফলে আম পরীক্ষা করলে তাতে ফরমালিন ধরা পড়ে। এটা আমদানি বন্ধ করে দেন।”
মন্ত্রীকে আম পাকানোর রাসায়নিকের একটি বোতলও তুলে দেন সিরাজুল। মন্ত্রী তা আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন।
তোফায়েল জানান, ফরমালিনের ব্যবহার রোধ করতে এ সংক্রান্ত আইন সংশোধন করে সেখানে সামারি ট্রায়ালের ব্যবস্থা রাখা হচ্ছে।
“বাংলাদেশের মানুষকে ফরমালিনের হাত থেকে রক্ষা করতে হবে। ফরমালিন ব্যবহারকারীদের কঠিন সাজার ব্যবস্থা করতে যাচ্ছি।”
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমদ ছাড়াও কয়েকটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান এবং রমজানে নিত্যপণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
