যান্ত্রিক ত্রুটি: দুবাইগামী বিমানের যাত্রায় দেরি
যান্ত্রিক ক্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইগামী একটি বিমানের যাত্রা আড়াই ঘণ্টার মতো বিলম্বিত হয়েছে।
এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানটি রানওয়েতে কিছুক্ষণ চলার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় উড্ডয়ন করতে পারেনি।
“পরে প্রকৌশলীরা দেখে বিমানটিকে যাত্রার অনুমতি দেন। রাত ৯টা থেকে আবার যাত্রীরা বিমানে উঠতে শুরু করে। বিমানটি রাত নয়টা ৪২ মিনিটে ছেড়ে যায়।”
বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী রয়েছেন জানান তিনি।
