২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে অস্ত্র দেখিয়ে ছিনতাই

বাংলাদেশ মেডিকেল কলেজের হিসাবরক্ষককে অস্ত্র বের করে ভয় দেখিয়ে ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

হাসপাতালটির রিসিপশনিস্ট মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার দুপুরে হাসপাতালের হিসাবরক্ষক রুহুল আমিন একটি ব্যাংকে ২৭ লাখ টাকা জমা দিতে হাসপাতাল থেকে বের হন।

"এসময় কয়েকজন অস্ত্র দেখিয়ে রুহুলের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।"

এ ঘটনায় ধানমন্ডি থানায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করতে গিয়েছে বলে জানান শামীম।

পুলিশের রমনা জোনের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাংলাদেশ মেডিকেলের এক কর্মকর্তার থেকে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কারা এটি করেছে খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় থানায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছি-বলেন তিনি।