মাহবুবুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দৈনিক ইনডিপেনডেন্টের সাবেক সম্পাদক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মৃত্যুতে শোক জানিয়ে প্রয়াত এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
মাহবুবুল আলমের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান বাংলাদেশের সরকার প্রধান।
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনের কুনমিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী । সকালে এখানে এসে পৌঁছান তিনি।
