২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের নোয়াপাড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:03 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

এই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে। ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে।”

তবে শুক্রবার সকালের আগে এই পথ সচল হওয়ার কোনো আশা দিতে পারেননি রেল কর্মকর্তারা। ফলে সিলেটগামী কয়েকটি ট্রেনকে রাতভর আটকে থাকতে হতে পারে।