পুত্রবধূর চুল কেটেছে শাশুড়ি
অনৈতিক কাজে বাধা দেয়ায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
এ অভিযোগে বুধবার পুলিশ মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নির্যাতনের শিকার নারীর পরিবার জানায়, এক বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী (মাস্টার পাড়া) গ্রামের ফজিজার রহমানের মেয়ের (১৮) নীলফামারীর জলঢাকা উপজেলার কিশামত খুটামারা ইউনিয়নের টেংগরমারী বটতলা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ রানার (২৫) বিয়ে হয়।
ঘটনাটি মেয়েটি তার বাবার বাড়িতে জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
এরপর গত ২৬ মে রাতে ওই গৃহবধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার শাশুড়ি, ননদ ও স্বামী মিলে তার চুল কেটে দেয়।
নির্যাতন ও মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত সোমবার তাকে শাশুড়ি দক্ষিণ ভোটমারী গ্রামে তার বাবার বাড়ি নিয়ে আসেন। সেখান থেকে শাশুড়িকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
কালীগঞ্জ থানার ওসি সোহরাব হোসেন জানান, এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল নীলফামারী জেলার জলঢাকা থানা হওয়ায় আসামিসহ মামলাটি জলঢাকা থানায় স্থানান্তর করা হয়েছে।
