লক্ষ্মীপুরে পুলিশের চার কর্মকর্তা বদলি
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের চার কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশে, আদালত পুলিশের পরিদর্শক মোসলেহউদ্দিনকে চাঁদপুর, গোয়েন্দা পুলিশের ওসি আবদুল ওহিদকে কক্সবাজার ও কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর জব্বারকে খাগড়াছড়ি জেলায় বদলি করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, পুলিশের নিয়ম মোতাবেক তাদের বদলি করা হয়েছে।
