২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার জোড়পুকুর গ্রামে নিজ বাড়ি থেকে হারান আলীকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

হারান চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সক্রিয় সদস্য বলে জানান তিনি।

ওসি রিয়াজুল ইসলাম বলেন, ভোরে পুলিশ হারানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি শার্টার গান ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে।

চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সক্রিয় সদস্য হারান আলীর বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা আছে বলেও জানান তিনি।