আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল আনুমানিক ১০টার দিকে সাউথ চায়না লিমিটেড কারখানায় আগুনের সূচনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলে।
এদিকে একই সময় নরসিংহপুর এলাকার লুৎফর রহমান ঠান্ডু মিয়ার ‘মন্ডল ভিলায়’ আগুন লেগে আধা পাকা বাড়ির প্রায় ৩০টি কক্ষ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন ছড়াতে পারেনি জানিয়ে তিনি বলেন, ওই বাড়িতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করে। অগ্নিকাণ্ডের কেউ হতাহত না হলেও শ্রমিদের মালামাল পুড়ে যায় গেছে।
