২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুয়াইলে যুবকের অর্ধগলিত লাশ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিম পাড়া থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বলেন, মঙ্গলবার ডোবার মধ্যে এক যুবকের মৃতদেহ ভাসতে দেশে এলাকাবাসী পুলিশকে খবর পাঠায়।

যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর হবে।

এসআই রাসেল বলেন, “তার পরনে কোনো পোশাক ছিল না। গলায় সাদা গেঞ্জি কাপড় পেঁচানো ছিল।”

পুলিশের ধারণা, তিন/চারদিন আগে দুর্বৃত্তরা শ্বাসরোধে ওই যুবককে হত্যার পর লাশ ডোবার মধ্যে ফেলে দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।