২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জাহাজকে জরিমানা

পরিবেশ দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে কর্ণফুলী নদীতে তিনটি জাহাজকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:13 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

জাহাজ তিনটি হল- রাশিয়ার পতাকাবাহী সোল অফ লাক, স্থানীয় লাইটারেজ (ছোট আকারের জাহাজ) সুলতানা সাহা এবং মিউচ্যুয়াল এক্সপ্রেস।

প্রত্যেক জাহাজকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ম্যাজিস্ট্রেট অনুপম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীর চার নম্বর জেটি থেকে সোল অফ লাক কালো ধোঁয়া নির্গমন করায় জরিমানা করা হয়েছে।

ব্রিজ ঘাট এলাকায় সুলতানা সাহা অতিরিক্ত পণ্য বোঝাই করায় এবং মিউচ্যুয়াল এক্সপ্রেস নদীতে কালো তেল নিগর্মন করায় জরিমানার মুখে পড়ে।