২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পাঁচ ডাইং-কে জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরে পাঁচটি ডাইং কারখানাকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার তাদের ঢাকায় তলব করে শুনানি গ্রহণ শেষে তুরাগ নদীর পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের জন্যওই ক্ষতিপূরণ ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে ওই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, ত্রুটিপূর্ণ ইটিপি ও বাইপাসের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার মাল্টিফ্যাবস লিমিটেডকে ২০ লাখ টাকা, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের অপরাধে মিতালী ফ্যাশন্স লিমিডেটকে ১৬ লাখ টাকা, কটন ক্লাব (বিডি) লিমিটেডকে ৫ লাখ টাকা এবং জারা নিট কম্পোজিট লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং ইটিপি চালু না রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে একই এলাকার প্রমা সিনটেক্স লিমিটেডকে ১৯ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উল্লেখ্য,  এসব কারখানার মধ্যে কয়েকটিকে আগেও ২-৩ বার জরিমানা করা হয়েছিল।