২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

২৮ মে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হওয়ার পর উত্তেজনা সৃস্টি হয়েছিল।

এ ঘটনার জের ধরে শুক্রবার থেকে তিন দিন টেকনাফ স্থল বন্দরে কোন পণ্যবাহী জাহাজ না আসলেও সোমবার দুপুরের পর থেকে তা স্বাভাবিক হতে শুরু করে।

টেকনাফ স্থলবন্দরের অপারেশন ম্যানেজার আবু নুর খালিদ জানিয়েছেন, সোমবার দুটি এবং মঙ্গলবার দুটি পণ্যবাহী জাহাজ মিয়ানমান থেকে বন্দরে এসেছে। বন্দর থেকে মিয়ানমারে পণ্য নিয়ে গেছে একটি জাহাজ।

তবে মঙ্গলবার সীমান্তে এখনো অতিরিক্ত সদস্য মোতায়েন করে সর্তকাবস্থানে রয়েছে বিজিবি।

সীমান্তবর্তী লোকজন জানায়, বাংলাদেশের সীমান্ত এলাকা নাইক্ষ্যংছড়ি, উখিয়ার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সংখ্যা বিজিবি সদস্য টহল অব্যাহত রেখেছে। একই সঙ্গে মিয়ানমারের পক্ষেও তাদের সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সংখ্যা বিজিপি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

তবে শুক্রবারের পর থেকে সীমান্তে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ঘটনার জেরে ৫ জুন মিয়ানমারের মংডু শহরের বিজিবি ও বিজিপির সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের কথা থাকলেও মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি বিজিবির কর্মকর্তা।

বিজিবির নাইক্ষ্যংছড়িস্থ ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিকুর রহমান জানিয়েছেন, ৫ জুন পতাকা বৈঠকের কথা থাকলেও তা এখনো নিশ্চিত নয়।