সিরাজগঞ্জে যুবদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গা থানা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহিন রেজা (৩৬) সলঙ্গা থানা যুবদলের সাধারণ সম্পাদক।
সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, সকালে সলঙ্গা বাজার এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জের মূলিবাড়িতে ট্রেন পোড়ানো মামলাসহ ছয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি।
