২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:50 AM

Updated : 25 Apr 2022, 04:16 PM

নিহত রিপন (২৮) উপজেলার সরিষাঘাটা গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ভারত থেকে গরু আনতে সোমবার রাত দেড়টার দিকে রিপনসহ কয়েকজন  শ্রীনাথপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতে ঢুক পড়ে।

এ সময় ভারতের নদীয়া জেলার ফতেপুর ক্যাম্পের বিএসএফের একটি টহল দল গুলি ছুড়লে রিপন আহত হন।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, রিপনের সঙ্গীরা তার লাশ বাংলাদেশে নিয়ে এসেছেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।