মুন্সীগঞ্জে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচঁগাঁও গ্রামে সরকারী খাল দখল করে দোকানঘর তৈরির কাজ চলছে।
সোমবার টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে।
“আমরা তহশিলদার পাঠিয়ে তাদের দোকান তৈরিতে নিষেধ করেছি। কিন্তু তারা শোনেননি। তাই এ ব্যাপারে টঙাগীবাড়ি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।”
তিন মাস আগে এই খাল দখল নিয়ে দুটি গ্রুপের সংঘর্ষ হয়। তা নিয়ে গণমাধ্যমে সংবাদ হলে খাল দখল বন্ধ হয়ে যায়।
পাচঁগাওঁ বাজার ভূমি অফিসের একশ’ গজের মধ্যে ওই ভরাট কাজ চললেও তাদের কোন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। এ বিষয়ে জানতে টঙ্গীবাড়ি সহকারী কমিশনার ভূমি রাহেলা রহমতউল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এরই মধ্যে টঙ্গীবাড়ী থেকে পাচঁগাওঁ বাজার হয়ে পদ্মা নদীর সংযোগ খালটির পাচঁগাওঁ এলাকার অংশের বেশ কিছু স্থান ভরাট করে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানায়, পাচঁগাওঁ গ্রামের খালেক মোল্লার লোকজন তিন মাস আগে ওই খাল ভরাট কাজ শুরু করলে মনির দেওয়ানের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
