সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকের এই দুর্ঘটনায় নিহত মো. রফিক (৪৫)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে একটি তেলবাহী ট্রাক রফিককে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
