২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ চাওয়ার’ প্রতিবাদে নীলফামারীতে দলিল লেখা বন্ধ

নীলফামারীতে সদর উপজেলার সাব-রেজিস্টারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করছে দলিল লেখকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নীলফামালী প্রতিনিধি বিডিনিউজ টোয়েনিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার থেকে দলিল লেখা বন্ধ করে ওই সাব-রেজিষ্ট্রারের বিচার ও তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব-রেজিস্টার আনন্দ বম্মর্ণ।

নীলফামারীর সদর উপজেলা সাব-রেজিট্রার অফিসের দলিল লেখক আলমগীর হোসেন বলেন, “চিকিৎসার টাকার প্রয়োজনে আমার অসুস্থ বাবা স্কুলশিক্ষক মেসের আলী ১০ শতক জমি অন্যের কাছে মৌখিক বায়নায় বিক্রি করেন।

“গত রোববার ওই জমি বিক্রেতা রেজিস্ট্রি করে দেয়ার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে আসেন।

“আমার বাবা অসুস্থ্ ও পঙ্গু হওয়ায় তাকে অফিসের ভেতরে নেয়ার অসুবিধার কথা চিন্তা করে জমির দলিল রেজিস্ট্রির জন্য সার-রেজিস্টার আনন্দ বম্মর্ণকে অফিসের সামনে এসে আমার বাবার সম্মতি নেয়ার অনুরোধ জানাই।

“কিন্তু তাতে তিনি পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন আমার কাছে।”

নীলফামারী সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহ বলেন,“বিষয়টি মানবিক হওয়ায় সমিতির সভাপতি তোজ্জাম্মেল হোসেন সরকারসহ আমি নিজে ওই বিষয়ে সাব-রেজিস্টারকে অনুরোধ জানাই।

“এরপরও টাকা ছাড়া ওই দলির রেজিস্ট্রিতে অসম্মতি জানান তিনি।

“পরে দলিল লেখকদের চাপে দলিলটি সম্পাদন করে দেন “

তিনি জানান, সোমবার সকাল থেকে দলিল লেখা বন্ধ করে বিকেল পর্যন্ত দফায় দফায় ওই সাব-রেজিস্টারের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখকরা।

এ ব্যাপারে সাব-রেজিস্টার আনন্দ বম্মর্ণ ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,“জমি দাতার ছেলে আমার সাথে খারাপ আচরণ করলে প্রথমে আমি দলিল সম্পাদন করতে অস্বীকার করি।

“পরে মানবিক দিক বিবেচনা করে দলিলটি সম্পাদন করে দেই।”

সার্বিক বিষয়ে জেলা রেজিস্ট্রার খলিলুর রহমানের যোগাযোগ করা হলে তিনি বলেন,“ঘটনা শুনেছি, আমি নীলফামারীর বাইরে, ঢাকায় জরুরি কাজে অবস্থান করছি।

“সরেজমিনে গিয়ে বিষটি জেনে-শুনে ব্যবস্থা নেব।”