২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এ ঘটনায় নিহত মাসুদ রানা (৩৫) বুড়িচং উপজেলার কোরপাই এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে। সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম স¤পাদক।

বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ বিশ্বাস জানান, মাসুদ কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিল।

সৈয়দপুরে যাওয়ার পর ছিনতাইকারীরা রোববার রাত পৌনে ১০টার দিকে তাকে থামিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মাসুদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছিনতাইকারীরা তার মোটরসাইকেল নিয়ে গেছে।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। বুড়িচং থানা ও হাইওয়ে পুলিশ রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।