নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির ‘বৈশাখী পথমেলা’
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূতদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘বৈশাখী পথমেলা’।
নিউ ইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড সড়কে গত ১ জুন অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজম, স্থানীয় কাউন্সিলম্যান ব্র্যাড ল্যান্ডার, কম্যুনিটি বোর্ড সদস্য মামনুনুল হক, আবু তাহের, মেহেবুবুর রহমান বাদল প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেবী নাজনীনসহ অন্য শিল্পীদের গান ও নৃত্যশিল্পীদের পরিবেশনা মেলায় এনে দেয় ভিন্ন আমেজ।
এটি ছিল চট্টগ্রাম সমিতির আয়োজনে দ্বিতীয় বৈশাখী পথমেলা।
