ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সালথা থানার ওসি মো. তোতা মিয়া জানান, সোমবার সকালে বল্লভদী ইউনিয়নের বিশনদী গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত আক্কাছ শেখ (৩২) ওই গ্রামের প্রয়াত আব্দুর রশিদ শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই মেজবাহ উদ্দিন অভিযোগ করেন, আক্কাছ পাঁচ বছর আগে স্থানীয় লিটন মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা করেন। ওই মামলার পর থেকে আসামিরা বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিত।
তিনি আরো অভিযোগ করেন, ভোররাতে ওই আসামিরা আক্কাছকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
