২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আ. লীগ নেতার পা কর্তন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতার পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 01:10 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হালিম মোল্লা ওপর এ হামলা হয় বলে পুলিশ জানায়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে হালিমের ঘরে ঢুকে তাকে উঠানে নিয়ে আসে হামলাকারীরা। পরে হাত-পা বেঁধে কুড়াল দিয়ে তার ডান পা কেটে ফেলে। এ সময় তার মেয়ে ও স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পায়ের কাটা অংশ নিয়ে চলে যায়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হালিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।