২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশ উপজেলা চেয়ারম্যান দুর্ঘটনায় আহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:17 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

শনিবার দুপুরে উপজেলার সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়ির চালকও আহতহন।

তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে যাচ্ছিলেন তিনি। পথে সোনাপাতিল এলাকায় তাকে বহনকারী গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে তিনি ও গাড়ি চালক মাসুদ রানা গুরুতর আহত হন।

এলাকাবাসী ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আব্দুল হক ঘাড় ও মাথায় আঘাত পেয়েছেন বলে সঞ্জিত জানান।