নাম ভুল বলায় অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মন্ত্রী
মন্ত্রী ও মন্ত্রণালয়ের নাম ভুল বলায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
শনিবার বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএস-এর আল্লামা মিলনায়তনে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির (বিবিএস) বার্ষিক সম্মেলন-২০১৩ তে এ ঘটনা ঘটে।
সেখানে উপস্থিত অতিথিরা জানান, সকাল সাড়ে ১০টায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত উদ্ভিদ বিজ্ঞানীদের নিয়ে বিবিএস’র সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
ফাইল ছবি
মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
মন্ত্রীর ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মমতাজ উদ্দিন বলেন, “সেখানে মন্ত্রীর নাম ভুল বলার পর বিবিএস’র সভাপতির সঙ্গে কথা বলার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি মঞ্চ থেকে নেমে যান। আমিও মন্ত্রীর সঙ্গে সেখান থেকে চলে এসেছি।”
