হালুয়াঘাটে সাবেক ইউপি সদস্য খুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সাকুরাইয়ে এ ঘটনায় মারা যান সাইফুজ্জামন (৬০)।
সাইফুজ্জামান সাকুরাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন জানান, সেচ কাজে ব্যবহৃত ডিপ টিউবেলের দখল নিয়ে একই এলাকার সামসুদ্দিন পক্ষের সঙ্গে সাইফুজ্জামান পক্ষের বিরোধ চলছিল।
তিনি বলেন, “সকালে সাইফুজ্জামান বিরোধপূর্ণ ডিপ টিউবওয়েলের দখল নিতে গেলে সামসুদ্দিন পক্ষ তার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রাঘাতে ঘটনাস্থলেই সাইফুজ্জামানের মৃত্যু হয়।”
