২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে গুলশানে মিলাদ

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে উদ্যোগে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়।

এতে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন।

১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন।  তার প্রতিষ্ঠিত দল বিএনপি এ দিনটিতে ‘শাহাদত দিবস’ হিসাবে পালন করে।

সকাল সাড়ে ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অপর্ণ করেন।

এসময় বিএনপি’র নেতা-কর্মীরা এক মিনিট নিরবে দাঁড়িয়ে দলটির প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।