ঝালকাঠীর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ঢাকায়
ঝালকাঠীর রাজাপুর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দেড়মাস পর ঢাকায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীটিকে উদ্ধার এবং অপহরণকারীর মা রুমিয়াকে গ্রেপ্তার করা করে।
শুক্রবার দুপুরে পুলিশ তাকে রাজাপুর নিয়ে যায়।
তবে মামলার প্রধান আসামি মিজানকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে গত ৩০ এপ্রিল রাজাপুর থানায় মিজান গাজি সহ (২০) পাঁচ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
এ ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ ঢাকার তেজগাঁওয়ের ওই বাসায় অভিযান চালায়।
অপহরণকারী মিজানসহ অপর অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি মাসুদুজ্জামান।
