২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে তিন কেজি সোনাসহ আটক ১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজির বেশি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 03:12 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আটক আরিফ হোসেন মালয়েশিয়ার থেকে ঢাকা ফেরেন।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শামসুল আরেফিন খান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুয়ালামপুর থেকে আসা একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান আরিফ।

“তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক বিভাগের কর্মকর্তারা দেহ তল্লাশি করে ১১টি সোনার বার উদ্ধার করে।”

এসব বারের ওজন ৩ কেজি ২০০ গ্রাম বলে জানান তিনি।