চট্টগ্রামে ৫২ লাখ টাকার চোরাই পোশাক উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকা মূল্যের চোরাই খেলার পোশাক উদ্ধার করেছে উপকূলরক্ষাবাহিনী কোস্টগার্ড।
বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয় হয় কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম রাজিবুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চরলক্ষ্যার দোলন খাল এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৫৮টি বিভিন্ন ধরনের খেলার পোশাক উদ্ধার করা হয়।
বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা এসব পোশাকের বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
