২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ফেনসিডিল-মদসহ দুই যুবক আটক

যশোরের সীমান্ত এলাকা বেনাপোল থেকে দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:45 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার রাত ৯টার দিকে বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে তাদের কাছ থেকে ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয় বলে ২৬ বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান।

আটকরা হলেন- যশোর জেলগেট এলাকার বাসিন্দা শাহরিয়ার হোসেন (২০) ও আল-আমিন (২৪)।

সুবেদার রফিকুল বলেন, “ভারত থেকে মাদকের একটি বড় চালান পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে এবং চালনাটি ভবারবেড় হয়ে যশোর যাচ্ছে খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেয়। এ সময় শাহরিয়ার ও আল-আমিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।”

পরে তাদের মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে ১৯৭ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ উদ্ধার করা হয়।

আটকের পরপরই দুইজনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।