২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণকাণ্ডে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার এসএম হল ছাত্রলীগের দুই কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 12:35 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

বহিষ্কৃতরা হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র আলমগীর হোসেন ও সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের নাজমুল করিম চৌধুরী শুভ।

মঙ্গলবার বিকালে কাজী ম্যানুফ্যাকচারিং কোম্পানির সোহেল নামের ওই বিক্রয়কর্মীকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সন্ধ্যায় এসএম হলের ৬৮ নম্বর কক্ষ থেকে পুলিশ সোহেলকে উদ্ধার এবং আলমগীর ও শুভকে আটক করে।

রাতেই সোহেল তাদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও মোটরসাইকেল চুরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।