২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বজ্রপাতে নিহত ২

মাদারীপুর সদর উপজেলায় বজ্রপাতে দু্জনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের কাশেম চৌকিদারের ছেলে আব্দুল হাই চৌকিদার (৬০) ও সেকেন আকনের ছেলে লিটন আকন (২৫)।

কুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সাহেবালী হাওলাদার বলেন, বাড়ির পাশে  ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন আব্দুল হাই ও শ্রমিক লিটন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাই মারা যায়। লিটনকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠালেও পরিবারের আবেদনে ময়নাতদন্ত না করে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।