২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে যাচ্ছেন অটোরিকশা মালিকরা

ঢাকায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১৩ থেকে বাড়িয়ে ১৫ বছর করার দাবিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অটোরিকশা ধর্মঘট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 10:20 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

গত শনিবার এ ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।

সংগঠনের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে।

ঢাকা মহানগরীতে চলাচলকারী ১৩ হাজার অটোরিকশার বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে।

পুরনো খবর:

অটোরিকশা ধর্মঘটের ডাক