২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রা নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

চিত্রা নদীতে ডুবে যাওয়া এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে একদিন পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নড়াইল প্রতিনিধি, বিডিনিউজ  টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:16 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকালে নড়াইল সদরের ভদ্রবিলা এলাকায় মো. পারভেজের (১২) লাশ ভেসে ওঠে।

পারভেজ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মো. সেলিম শেখের ছেলে।

পারভেজের কাকা ফারুক হোসেন জানান, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা শেষে চিত্রা নদীতে গোসল করতে নামে পারভেজ।

এ সময় সে নিখোঁজ হলে বন্ধুরা এবং এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

সোমবার বেলা ১১টায় লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন জানান, সাঁতার কাটতে গিয়ে পারভেজ নিখোঁজ হয়েছিল।