২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকাল ১১টার দিকে ছোনগাছা ইউনিয়নের রাঙ্গালিয়াগাঁতী ও রাজিবপুর গ্রামের মধ্যবর্তী একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ষাটোর্ধ্ব ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সদর থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং দুহাত পেছনে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরনে চেক লুঙ্গি ও খয়েরি রংয়ের ফুলহাতা শার্ট ছিল জানিয়ে এসআই নুরুল বলেন, “ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ব্যবসায়ী। টাকা পয়সা কেড়ে নিয়ে অথবা অপহরণের পর তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।”

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।