২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলছে এক লাইনে

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রেল কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকাগামী কনটেইনার ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের প্রায় দেড় কিলোমিটার অংশের ক্ষতি হয়।

আখাউড়া জিআরপি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর একটি  লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, ভাদুঘরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।

তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।