২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের বর্জনে অচল চট্টগ্রাম আদালত

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকে বর্জন কর্মসূচি চলাকালে চট্টগ্রাম আদালতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনো কাজ হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 01:18 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

রোববার সকাল থেকে আদালত এলাকায় কমূর্সচির সমর্থনে কয়েক দফা মিছিল করেন আইনজীবীরা।

সকাল সাড়ে ৯টার দিকে মহানগর ও জেলা বিচারিক হাকিম আদালতের কয়েকজন বিচারক এজলাসে উঠলেও আইনজীবীদের মিছিলের পর তারা নেমে যান।

ফোরামের সদস্য অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে কোনো সমস্যা হয়নি।

তবে বিচারকদের এজলাস থেকে নেমে যাওয়ায় বর্জন কর্মসূচি পালনকারী আইনবীজীদের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সমর্থিত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

তিনি বলেন, “কয়েকজন বিচারক এজলাসে বসেছিলেন। কিন্তু বর্জনকারীদের প্রতিবাদের মুখে তারা নেমে গেছেন। বর্জনকারীদের এ ধরনের আচরণ ঠিক হয়নি।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা পেয়ে রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে আদালত বর্জনের কর্মসূচি দেয় বিএনপি সমর্থক আইনজীবীদের এই সংগঠন।