রাজারবাগে সাউন্ড গ্রেনেডে পুলিশ আহত
রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের প্রশিক্ষণ চলাকালে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, জাতিসংঘ মিশনে যাওয়ার আগে পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ দেন। সেসময়ই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।
