ভুয়া সনদে চাকরি নেয়ায় প্রভাষক চাকরিচ্যুত
এমবিএ পাসের ভুয়া সনদ দিয়ে চাকরি নেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক আবু জাফর মো. ইমরানকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সিন্ডিকেট সভায় ইমরানের নিয়োগ অনুমোদন দেয়া হয়েছিল। ১১ মার্চ প্রভাষক পদে যোগদান করেন তিনি।
তিনি বলেন, “চিঠিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২০০১-২০০২ সেশনে ভর্তি হয়ে ইমরান ২০০৭ সালে অনুষ্ঠিত বিবিএ ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ২ দশমিক ৭৩ পান এবং ২০০৮ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষায় সিজিপিএ পেয়েছেন ২ দশমিক ৬০।
এমবিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশ নেননি তিনি।”
“কিন্তু প্রভাষক পদে আবেদনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএর ফলাফলে সিজিপিএ দেখান ৩ দশমিক ৬৩ এবং এমবিএ-এর ফলাফলে ৩ দশমিক ৫৪।”
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পৃথক চিঠি পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, চিঠির জবাবে তারা জানান ইমরান এমবিএ পাস করেননি। এখান থেকে কোনো সনদও উত্তোলন করেননি।”
তিনি আরও বলেন, ভুয়া সনদে চাকরি নিয়ে প্রতারণা করায় সিন্ডিকেট ইমরানকে চাকরিচ্যুত করে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। দুয়েকদিনের মধ্যে মামলা করা হবে।
