২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকে নিয়ে ধর্ষণের পর চুল কর্তন

নারায়ণগঞ্জ সদরে এক তরুণীকে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার রাতে ফতুল্লার কাশীপুর গোয়ালন্দ এলাকায় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় ওই তরুণীর মা (নাম প্রকাশ করা হলো না) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন।

আসামিরা হলেন কাশীপুর গোয়ালন্দ এলাকার আবদুল কাদেরের ছেলে সায়মন, তার মামা আবু সাঈদ ও হুমায়ুন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শুক্রবার সন্ধ্যার পর ফতুল্লার শাহসুজা রোড এলাকার বাসিন্দা ওই তরুণীকে কাশীপুর গোয়ালন্দ এলাকায় ডেকে নিয়ে যায় সায়মন। সেখানে তাকে ধর্ষণের পর তার মাথার চুল কেটে দেয়া হয়। পরে সায়মন ওই তরুণীর মাকে টেলিফোন করে মেয়েকে নিয়ে যেতে বলে।

ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন মা।

ওসি বলেন, এ ঘটনায় পুলিশ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।