২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতকর্মী চবি শিক্ষার্থী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের আরো এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 01:37 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার গভীর রাতে নগরীর আন্দরকিল্লা এলাকার একটি ‍বাসা থেকে আতিকুর রহামন আতিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় শিক্ষা (বিবিএ) বিভাগের শিক্ষার্থী।

কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতিকুরের বাসা থেকে বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে নগরী আন্দরকিল্লা এলাকা থেকে হিযবুতের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়।

ওই দিন দুপুরে নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় মিছিল করার প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কিছু প্রচারপত্র জব্দ করা হয়।