ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ওই গ্রামের লুৎফর রহমান মণ্ডলের ছেলে খালেক কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
ডাক বাংলা পুলিশ ক্যাম্পের এএসআই ইমরুল হোসাইন জানান, গরমের কারণে শুক্রবার রাতে বাড়ির উঠনে ঘুমিয়ে ছিলেন খালেক। রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
রাতেই লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয় বলে এএসআই ইমরুল জানান।
