২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে লেগুনা খাদে পড়ে নিহত ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি লেগুনা খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 11:05 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার রাত ১০টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার ঘোপটা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানান সদর থানার এএসআই মুকবুল হোসেন।

নিহতরা হলেন- মো. হোসেন ও আজাদ। তাদের বাড়ি একই ইউনিয়নের মিয়ারবেড়ি ও সুতার গোপটা এলাকায়।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এএসআই মুকবুল বিডি্নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময লেগুনার  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা উল্টে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।