মাদক সেবনে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একদল যুবক।
বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের নাম বিপ্লব। তার ভাই হারুনকে গুরুতর অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
রাতে বিপ্লবদের খামার বাড়িতে স্থানীয় হোরন চৌকিদারের ছেলে সুমন ও স্বপনের নেতৃত্বে ৮/১০ জন বখাটে মাদক সেবন করছিল।
এ সময় বিপ্লব ও হারুন বাধা দিতে গেলে তারা দুই ভাইকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে বিপ্লবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
