২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক (১৮) নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়ছে।

কোনাবাড়ির সালনা মহাসড়ক পুলিশের ওসি মো. আলমগীর সিদ্দিক জানান, সকালে সফিপুর বাজার এলাকায় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তবে, কী ধরনের গাড়ি তাকে চাপা দেয় তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।