পটিয়ায় যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কালো প্যান্ট ও বেগুনী রংয়ের শার্ট পরা যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং হাঁটুর নিচ থেকে ভাঙ্গা ছিল।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবককে রাতের কোন সময়ে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলা রেখে গেছে বলে ধারণা এসআাই জাহাঙ্গীরের।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
