দুর্নীতিমামলায় অব্যাহতি পেলেন মহিউদ্দিন চৌধুরী
বিএনপি সরকারের সময়ে করা দুর্নীতির এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশেষ জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক এস এম মজিবুর রহমানের আদালত এ আদেশ দেয়।
মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী রণি কুমার দে জানান, হাই কোর্ট এ মামলা থেকে মহিউদ্দিন চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন। হাই কোর্টের আদেশ অনুযায়ী আদালত তাকে অব্যাহতি দিয়েছে।
বিধি বহির্ভূতভাবে নগরীর নুপুর মার্কেট নামে একটি বিপণী বিতানের হোল্ডি ট্যাক্স কমানোর অভিযোগে ২০০৩ সালে মামলা করেছিল দুর্নীতি দমন ব্যুরো।
ওই সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন মহিউদ্দিন।
